
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক রতন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শামীম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল ও মাসুদুর রহমান পঞ্চায়েত, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান, আল-আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, সোহেল জোমাদ্দার, জায়েদ হোসেন মোল্লা, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, ইকবাল বশির, আবু আবদুল্লাহ ও মহসিন আহমেদ লিটন প্রমুখ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও দিকনির্দেশনায় আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারে, সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...