
হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।
উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বন্ধ থাকবে।
একই সঙ্গে আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। ভারত ও বাংলাদেশের ব্যববসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান মাকসুদ খান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...