দুর্যোগের সময়ে মানবিক দায়িত্ব পালন করছে এলএস বাইকার্স টিম

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ , ১২ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। পানিবন্দী পরিবারগুলোর খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এমন কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে, ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ প্রদানসহ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এলএস বাইকার টিম।

রবিবার(১২জুলাই) সকাল ১০ঘটিকা হতে বিকেল ৪ঘটিকা পর্যন্ত, উপজেলার পদুয়া ইউনিয়ন এর, মীর পাড়া এলাকাস্হ,হজরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) আজিজীয়া তালিমুল কোরআন মাদ্রাসায়,২শত লোকের মধ্যে এ সেবা প্রধান করা হয়।

সম্প্রতি সংগঠনটির সদস্যরা বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি বয়স্ক, নারী ও শিশুদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করেন।

চিকিৎসা সেবা ও রান্না খাবার পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং সংকট মোকাবিলায় সাহস জুগিয়েছে।

এলএস বাইকার টিমের সদস্যরা জানান, দুর্যোগের এই সময়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

মানবিক দায়িত্ববোধ থেকেই তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রম পরিচালনা করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

ডাক্তার সাইফুর রহমান শিশির বলেন,বন্যার কারণে অনেক মানুষ বিশুদ্ধ পানি, পর্যাপ্ত খাবার ও স্বাস্থ্যসেবার সংকটে রয়েছেন।

এ সময় ডায়রিয়া, জ্বর, চর্মরোগ এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাদের সচেতন করার চেষ্টা করছি। সবাইকে বিশুদ্ধ পানি পান করা, খাবার ভালোভাবে রান্না করে খাওয়া এবং প্রয়োজন ছাড়া বন্যার পানিতে না নামার পরামর্শ দিচ্ছি।

একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, যেন তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত আরও প্রসারিত করেন।

স্থানীয় সচেতন মহল এলএস বাইকার টিমের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

তারা আরও আশা প্রকাশ করেন, অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

মন্তব্য লিখুন

আরও খবর