
মোঃউজ্জল হোসেন ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কর্তৃক দরিদ্র শ্রেণির সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবে পূজা উদযাপনের লক্ষে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান ১২ অক্টোবর বেলা ১১ টায় তার ব্যবসা প্রতিষ্ঠান ফার্সিপাড়া অবস্থিত এম এম ট্রেডার্সে ইউনিয়নের ১২ টি গ্রামের আদিবাসী গ্রাম প্রধানের নিকট ২৫ কেজি করে চাল ও ২ হাজার টাকা করে বিতরণ করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু, ৪ নং উমার ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীবৃন্দ।চেয়ারম্যান প্রার্থীর সহযোগিতা পেয়ে নলপুকুর ও কুলফতপুর গ্রামের আদিবাসী গ্রাম প্রধান সুজন মার্ডি ও সনাতন মুর্মু বলেন পূজা পার্বনের সময় বাড়ীতে মেয়ে-জামাই আসে অনেক আনন্দ উৎসব করি মোসাদ্দেক ভাই যে সহযোগিতা করলেন তাতে আমাদের পুজা আনন্দে কাটবে এবং উৎসব মুখর হবে, আমরা তার বিজয় দেখতে চাই।
চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মী ও সমাজের দায়িত্বশীলদেরকে সাধারণ মানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন সে জন্য সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গাপূজায় দরিদ্রদের সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...