
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী এর আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টায় বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।
এবং তিনি পিঠার ষ্টল ঘুরে ঘুরে দেখেন। এসময় উপস্থিত থেকে উৎসব উপভোগ করেন ভূমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল, ধামইরহাট এম এম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পাটিআমলাই ফাজিল মাদরাসার সহকারি অধ্যক্ষ মাহবুব আলম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার, ক্বরদে হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মাহবুব উর রহমান, ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন,প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ফয়জুল ইসলাম,সাবিহা ইয়াসমিন, সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক তফিকুল ইসলাম, ব্যায়াম সংগঠন “প্রয়াস” এর ট্রেনার বেলাল হোসেন সহ শিক্ষক ও সামাজিক নেতৃবৃন্দ।
ব্যাতিক্রমি এই পিঠা উৎসবে প্রায় ২ শতাধিক প্রকার পিঠা তৈরি ও পরিবেশন করা হয়। বিদ্যালয়ের ছাত্রীদের হৃদয় ছোয়া প্রচেষ্ঠায় অসংখ্য প্রকার পিঠার সমাহার সম্ভব হয়েছে বলে ক্রেতাগন জানান। সবশেষে তারুণ্যের পিঠা উৎসবে ষ্টল দেয়ায় সকল ষ্টল গ্রপকে পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...