
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নকলা পৌরসভা ও ৯টি ইউনিয়নের দরিদ্র ও স্বল্প আয়ের ১০ হাজার ৪৯৭টি পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৯৪২টি পরিবারের মাঝে দিনব্যাপী টিসিবি পণ্য বিক্রি করা হয়।
এ সময় টিসিবির ডিলার মো. শহিদ মিয়া, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি রয়েছে। এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসে উপজেলার মোট ১০ হাজার ৪৯৭টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পর্যায়ক্রমে এ পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...