
নড়াইল-ঢাকা রেললাইনে কালনা-কামঠানা এলাকায় ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে। তার মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকায় পৌঁছালে রেললাইনে দাঁড়িয়ে থাকা যুবক রিয়াজুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে নিহত হন। তার মাথা, পাসহ বিভিন্ন স্থান ভেঙ্গে গেছে।
প্রত্যক্ষদর্শীসহ লোহাগড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিহির বালা বলেন, রিয়াজুল নামের ওই ব্যক্তিটি ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অনেকে দেখেছেন।
এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়েন তিনি। এটি আত্মহত্যাও হতে পারে। তবে, তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
এদিকে রিয়াজুল আত্মহত্যা করেছেন কিনা বিষয়টি তার পরিবার তাৎক্ষণিক জানাতে পারেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...