
“জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” স্লোগানে নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার সোমবার বেলা ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইলের উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃ এস.এম মাসুদ, ইউ এইচ এন্ড এফ পি ও, লোহাগড়া, নড়াইল, লোহাগড়া পৌরসভার মেযর সৈয়দ মসিয়ুর রহমান। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া,লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার মোস্তফা কামাল লিওন।

লোহাগড়া সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, কাজী ইমরান হোসেন প্রমুখ ।
মুল প্রবন্ধ উপস্থাপনা সেমিনারের সভাপতিত্ব করেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিদর্শক মোঃ আব্দুস সালাম।অনুষ্ঠানে বক্তারা বলেন,মাদক একটি সামাজিক ব্যাধি,ক্যান্সার এটিকে নিয়ন্ত্রণা করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সুতরাং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে।
অনু্ষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট, খাতা ও কলম বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু