
নড়াইলে কালিয়ার চাচুড়ী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিনকে ৩ হাজার, বাবুলাল সাহাকে ১ হাজার, পরমানন্দ বিশ্বাসকে ৫ শত ও মুজাম খানকে ২ শত টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন