
নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা হয়। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এই আয়োজন করে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন প্রতিযোগী মাঠে উপস্থিত হন। ছোট বালকদের ২ টি, মধ্যম বালকদের ১টি ও বড় বালকদের ১ টি এবং বালিকাদের ১টিসহ মোট ৫টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৬০০ মিটার সাইকেল চালিয়ে প্রতিযোগিতায় বড় বালকদের গ্রুপে প্রথম হয়েছেন রাফসান হাসান, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ওমর ফারুক ও মো. খালিদ। বালিকাদের গ্রুপটিতে প্রথম হয়েছেন রানি বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পায়েল বিশ্বাস ও রিয়া রায়।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ