
নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকট মোল্লা খবির উদ্দিন শহরের মহিষখোলায় নিজ বাড়িতে শুক্রবার বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৫ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি জেলার কালিয়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের মরহুম আব্দুল মাজেদ মোল্লার ছেলে ছিলেন।
শনিবার বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ-এ জানাযা শেষে দুপুর ২টায় তার প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। নড়াইল জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে।
এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস মরহুমের কফিনে শ্রদ্ধা জানান। জানাযা ও গার্ড অফ অনার শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন