• খুলনা দেশজুড়ে
  • নড়াইলে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

নড়াইলে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং নড়াইল মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অতিঃজেলা প্রশাসক(রাজস্ব) আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার নূর ই আলম,মুক্তিযোদ্ধা আজিবর রহমান,সমাজসেবা কর্মকর্তা,বিভিন্ন সরকারী কর্মকর্তা,স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় সুধীজন।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন,বিজয় মেলা, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচী রয়েছে।

একই সাথে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।,হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত খাবারের ব্যবস্থা করা হবে।

সভায় উপস্থিত সকলে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে দিবসগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন

আরও খবর