
নড়াইল জেলা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। রবিবার সকাল ১০টায় নড়াইল জেলা হাসপাতাল প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ময়লার দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুজল বকসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, নড়াইল সদর জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু বলেন, বিরোধী দলীয় নেতা ও আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান-এর নির্দেশনায় নড়াইল পৌরসভাসহ নির্বাচনি এলাকায় “ক্লিন নড়াইল” গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হলো।
তিনি আরও বলেন, ইতোমধ্যে পৌরসভাসহ বিভিন্ন স্থানের ধুলাবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। যশোর-নড়াইল মহাসড়কেও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।
সাংসদ বলেন, নড়াইল একটি ছোট জেলা হলেও এখানে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যা হাসপাতালের অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে।
তবে কিছু রাষ্ট্রীয় জটিলতা ও জনবল সংকটের কারণে এখনো এটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন তিনি। পরে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...