
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- দেশে নিপা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়তে থাকায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্টে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের মাধ্যমে যাতে এই ভাইরাস বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রে কার্যক্রম জোরদার করা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশের কিছু এলাকায় নিপা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়ায় এই বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটক ও রোগী যাতায়াত করেন। বর্তমানে ভারত থেকে আসা প্রতিটি যাত্রীকে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে।
ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করার জন্য হাতে ধরা থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারো শরীরে উচ্চ জ্বর বা সংক্রমণের লক্ষণ থাকলে তাকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
যাত্রীদের মধ্যে নিপা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। বিশেষ করে কাঁচা খেজুরের রস পান না করা এবং আধা-খাওয়া ফল বর্জন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
চেকপোস্টে সার্বক্ষণিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মোতায়েন করা হয়েছে। কোনো সন্দেহভাজন রোগী পাওয়া গেলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, নিপা ভাইরাস একটি প্রাণঘাতী রোগ এবং এর নির্দিষ্ট কোনো টিকা নেই। তাই প্রতিরোধই একমাত্র পথ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীদের মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।এখন পর্যন্ত কোনো আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মকর্তারা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ অফিসার ইনচার্জ(ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, স্বাস্থ্য পরীক্ষার কারণে যাতে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কষ্ট পেতে না হয়, সেজন্য স্বাস্থ্য বিভাগকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য,স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিপা ভাইরাস থেকে বাঁচতে সাধারণ মানুষকে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন-
* কাঁচা খেজুরের রস বা তাড়ানি কোনোভাবেই পান করবেন না।
* পাখি বা বাদুড়ের খাওয়া ফল (যেমন- পেয়ারা, বড়ই, আম) খাবেন না।
* ফলমূল খাওয়ার আগে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।
* জ্বর, মাথাব্যথা বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হউন।
*
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...