• খুলনা প্রধান সংবাদ
  • নড়াইলে পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পল্লবের বিষমুক্ত শাক-সবজি ও ফলের বাগান

নড়াইলে পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পল্লবের বিষমুক্ত শাক-সবজি ও ফলের বাগান

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নড়াইল পৌরসভার ভাদুলীডাঙা এলাকায় পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে মো. পল্লব নামের এক যুবক গড়ে তুলেছেন বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান। সরজমিন গিয়ে দেখা যায়, বাড়ির আঙ্গিনায় ২০ শতাংশ জমিতে তিনি তৈরি করেছেন এ বিষমুক্ত ফল ও শাক-সবজি বাগান। এ বাগানে রয়েছে নানার প্রকারের ফল গাছ ও শাক-সবজি।

শাক-সবজির মধ্যে রয়েছে, বিটরুট, গাজর, বালিয়া শাক, ডাটা শাক, বাধাকপি, থানকুনি শাক, ধুনিয়া শাক, টমেটো, চুই ঝাল, ওলকপি, বেগুন, টমেটো, পেপে, পুদিনা, লাউ, মিষ্টি কুমড়া, লালশাক, পালনশাক, কাটানোটে শাক, পোড়ানোটে শাক, মূলা, রেট ক্যাবেজ, ফুলকপি, সিম, ্মানকচু, লতিকচু, দস্তারিকচু, ডাঙ্গাইড়কচু, ঘটকচু, পুইশাক, শশা, মরিচ ও ক্যাপসিকাম।

ফলের মধ্যে রয়েছে, মালবেরি, রামবুটান, গোলাপজাম, কলা, পেয়ারা, রয়েলফল, আম, আপেলকুল, ঝারালেবু, বাতাবি লেবু, এছাড়া রয়েছে দারুচিনি, তেজপাতা, এলাচের মত মসলার গাছ।

উদ্যোক্তা মো. পল্লব বলেন, পরিবারের পুষ্টি সমৃদ্ধ বৈচিত্রময় খাবার তৈরীতে, সুস্থ থাকতে পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ২০০১ সাল থেকে নিজের শ্রমে তৈরি করেছি বিষমুক্ত ফল ও শাক-সবজির বাগান।প্রতিদিন শরীরের জন্য যে পরিমান খাবার গ্রহণ করা প্রয়োজন, সে হিসেবে খাবার তৈরী করি।

তিনি আরও বলেন, পরিবারের সকলকে সুস্থ রাখতে নিয়ম করে পুষ্টিকর খাবার তৈরী করছি। আর এসবের যোগান দিচ্ছি নিজের সবজির বাগান থেকে। এছাড়াও অতিরিক্ত যে সবজিটা হয় সেটা আত্মীয় স্বজন ও ভাই বন্ধুদের উপহার হিসেবে দিয়ে থাকি।

আমি ২৬ বছর যাবত বাজার থেকে কোনো প্রকারের শাক-সবজি কিনিনা। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, যাদের বাড়ির আঙ্গিনায় একটু জমি আছে বা বাড়ির ছাদে বিষমুক্ত সবজি বাগান করুন। এতে পরিবারের সঠিক পুষ্টির চাহিদা মিটবে পাশাপাশি অর্থের অপচয় কমবে।

এ বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, এই কৃষি উদ্যোক্তাকে সাদুবাদ জানাই। যাদের বাড়ির আঙ্গিনায় সামান্য একটু জায়গা আছে তার যথাযথ ব্যবহারের মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুললে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত হবে। এসব বাগানের শাক সবজি গুলো নিরাপদ ও বিষমুক্ত হয়। যা স্বাস্থ্যের জন্য উপকারী।

মন্তব্য লিখুন

আরও খবর