
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২আসনে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেছেন,নির্বাচনী মার্কার ওপর “চড়ে তরী”পার হওয়ার সুযোগ নাই” প্রার্থী খুঁজবে”এবারের নির্বাচনে ৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘কেউ যদি মনে করে মার্কার ওপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।’
রুমিন ফারহানা বলেন, ‘যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়।তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজে অভিজ্ঞতা আছে এই রকম প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করবেন।’
তিনি আরো বলেন, ‘এইবার জরিপে বলছে ৩০ শতাংশ মানুষ মানে ১০০ জনের মধ্যে ৩০ জন মার্কা দেখবে না। তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কি না।
প্রার্থী যোগ্য কি না, প্রার্থী শিক্ষিত কি না, প্রার্থী সাহসী কি না, প্রার্থী সৎ কি না, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কি না, প্রার্থীর অভিজ্ঞতা আছে কি না—এই সব কিছু বিবেচনা করে এই ৩০ শতাংশ মানুষ এ নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার ওপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন,সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। মঞ্চে মার্কাকে নিয়ে স্লোগান ধরেন।রুমিন ফারহানা তাঁর প্রতীক হাঁস।
মন্তব্য লিখুন
আরও খবর
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ