
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত আনন্দ উৎসবে শিক্ষার্থীদের হাতে বিশেষ উপহার শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পরিচালক মোহাম্মদ মজনু মোল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের শীত উপহার তুলে দেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মো.নুরুল বাসির ও স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব রফিকুল ইসলাম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এফসিএ ডিরেক্টর অঞ্জন মল্লিক, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন ও শিশুস্বর্গ প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ প্রমূখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, শিশুস্বর্গ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ১৬টি বিদ্যালয়ের ১ হাজার ৩৩৫ জন শিশু শিক্ষার্থীর হাতে শীতের হুডি, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
শিশুস্বর্গ ফাউন্ডেশন ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসকে ধন্যবাদ জানিয়ে অতিথিবৃন্দরা বলেন, ‘শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষা জীবনকে আরও আনন্দময় করে তোলা একটি মহৎ উদ্যোগ। এটি অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করেন তারা।
জানা যায়, উত্তরের শীত প্রধান অঞ্চল হিসেবে এ বছর পঞ্চগড়ে ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন।
উৎসবের অংশ হিসেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে শীতের হুডি, স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। পাশাপাশি শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও রাখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...