নির্বাচনের উত্তাপ, প্রশাসনের প্রস্তুতি লোহাগাড়ায় চলমান মোটরসাইকেল অভিযান

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে লোহাগাড়ায় কঠোর অবস্থান নিয়েছে থানা প্রশাসন। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে ১০জানুয়ারি(শনিবার) উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বারআউলিয়া গেইটের সামনে ও জনবহুল এলাকায় মোটরসাইকেল তল্লাশি ও অভিযান জোরদার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, লোহাগাড়া থানা পুলিশের একাধিক টিম একযোগে সড়কে অবস্থান নিয়ে মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, হেলমেটসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন দৃশ্যমান তৎপরতা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। এতে করে নির্বাচনী সহিংসতা, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

থানা সূত্র জানায়, নির্বাচনী সময়ে অপরাধ দমন, অবৈধ অস্ত্র বহন, নাশকতার আশঙ্কা এবং নিয়ম বহির্ভূত চলাচল ঠেকাতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দুই বা ততোধিক আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচল, হেলমেটবিহীন চালনা, বৈধ কাগজপত্র ছাড়া যান চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ অস্ত্র বহন কিংবা নিয়মবহির্ভূত চলাচল বরদাশত করা হবে না। মোটরসাইকেল অভিযান তারই অংশ। জনগণের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতেই এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর