
পঞ্চগড়ে পৌষের মাঝামাঝি সময়ে টানা ৫দিন পর কাটল তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে কমেছে শীতের প্রকোপ। তবে এখনো বয়ে চলেছে হিমেল হাওয়া।
সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এর ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫ দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ও মেঘে জড়ানো জেলার পরিবেশ-প্রকৃতি। সূর্য উঠলেও আকাশে খণ্ড খণ্ড মেঘে ঢাকা পড়ছে সূর্য। উত্তরের প্রবাহিত হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের পরশ। সকালেই গত দিনের মতো জনজীবনে দেখা গেছে কর্মজীবনের ব্যস্ততা।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকে তাপমাত্রা বেড়ে ১৩ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। গতকালের চেয়ে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রিরও বেশি। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর তৃতীয় দফায় ৫দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ৬ দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...