
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তাকে ভজনপুর এলাকা থেকে আটক করে পুলিশ। রোববার(১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর।
জানা যায়, আলমগীর কবীর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। গত ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
তাকে উপজলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দাযয়েরকৃত হামলা ও ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর বলেন, শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আলমগীর কবিরকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...