• ঢাকা দেশজুড়ে
  • পাংশা হাসপাতালে এম এস আর কাজে অনিয়ম ডিসি ও সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ

পাংশা হাসপাতালে এম এস আর কাজে অনিয়ম ডিসি ও সিভিল সার্জনের নিকট লিখিত অভিযোগ

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ , ৭ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এম এস আর (মেডিকেল ও সার্জিক্যাল রিকোয়েরমেন্ট) কাজের টেন্ডারের অনিয়মের অভিযোগ উঠেছে, অভিযোগ কারী লিখিত ভাবে ৭ এপ্রিল জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ প্রদান করেছেন।

অভিযোগে উল্লেখ্য করা হয়- ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব- নির্দিষ্ঠ নিয়মনীতি অনুসরণ না করে নিন্ম মানের পন্য ক্রয় করা হচ্ছে, অনুপযুক্ত ঠিকাদার নিয়োগ- নির্দিষ্ঠ যোগ্যতা না থাকা সত্বেও পছন্দের ঠিকাদারকে কাজ প্রদান করা হচ্ছে।

দূনীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে, নির্দিষ্ঠ গোষ্টিকে বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে যা সরকারি নিয়ম নীতির পরিপন্থি, সর্বনিম্ন দরদাতা না হওয়া শর্তেও কাজ প্রদান করা হয়েছে।

সম্প্রতি এম আর এম এস আর মেডিকেল ও সার্জিক্যাল রিকোয়েরমেন্ট) কাজের টেন্ডারের অনিয়মের অভিযোগে বলা হয়েছে ফাস্ট লয়েষ্টকে কাজ না দিয়ে আর্থিক সুবিধার বিনিময়ে কাজ দেওয়ার অভিযোগ করেছেন পাংশা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃশহিদুল ইসলাম খোকন মিয়া, তিনি বলেন আমি যে লাইন্সে দিয়ে ড্রপে অংশ নিয়েছিলাম সেটা ফাস্ট লয়েষ্ট হওয়া শর্তেও আমাদের কাজ দেওয়া হয়নি কিসের বিনিময় অন্য জনকে কাজ দেওয়া হলো এ বিষয়ে কোন কিছুই আমরা জানতে পারিনি।

এ খানে স্বজনপ্রীতি ও দূর্ণীতির আশ্রায় নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। খোকন মিয়া সোমবার রাজবাড়ী জেলা প্রশাসক ও রাজবাড়ীর সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগের কপি এ প্রতিবেদকের নিকট গচ্ছিত রয়েছে।

এ ব্যাপারে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এবাদত হোসেন বলেন- প্রথম লয়েষ্টকারী প্রতিষ্ঠানের কাগজপত্র সট থাকায় অন্য

জনকে দেওয়া হয়েছে আর এটা সম্পূন্য অনলাইনে আমাদের কোন হাত নেই।

মন্তব্য লিখুন

আরও খবর