
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খুলনার পাইকগাছায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের নিচতলায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। উপজেলা কমিটির সদস্য সচিব যজ্ঞেশ্বর কার্তিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলার সাবেক সহ-সভাপতি গোলজার আহম্মেদ, সোহেল গাজী, ইউনুচ আলী, শামীম জোয়ারদার, রাজীব নেওয়াজ, হাফেজ আ. রহিম, মজিদ সরদার, খানজু গোলদার, মিনারুল ইসলাম, শফিয়ার রহমান, শামীম আহমেদ, আসলাম পারভেজ, রব্বানী মোড়ল, আজহারুল ইসলাম, মোহাম্মদ আলী, আব্দুস সালাম, ইকবাল হোসেন, অজিয়ার রহমান, ইস্রাফিল, তানভীর আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আবু মুছা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...