
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে হলরুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
মেডিকেল অফিসার ডা. অর্ণব ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) জুলফিকার আলী, ডা. মো. জহুরুল ইসলাম, সঞ্জয় কুমার মন্ডল এবং শাকিলা আফরোজসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, নবোলকের প্রতিনিধি ফারহানা আফরোজ, ওয়ার্ল্ড ভিশনের মার্শিয়া হাওদার, সিনিয়র স্টাফ নার্স রেহানা পারভীন, স্বাস্থ্য পরিদর্শক রুহুল কুদ্দুস এবং প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী।
বক্তারা তাদের বক্তব্যে পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্যে সুষম পুষ্টির অপরিহার্যতা এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...