পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৭ পূর্বাহ্ণ , ১৭ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক বেল্লাল মোড়ল, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আলাউদ্দীন রাজাসহ মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

সভায় বক্তারা মৎস্য সম্পদের যথাযথ সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ, জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব উপায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিতে আরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সাঁতার প্রতিযোগিতা ও মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন

আরও খবর