
পাইকগাছায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ইন্ড ইউজার কানেক্টিভিটি প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পাইকগাছায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারী) সকালে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা ও উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার জি.এম. সালমান এ মেহবুব এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্কের প্রতিনিধিবৃন্দ।
প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগপ্রাপ্ত ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বিদ্যালয় পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এ প্রকল্পের মাধ্যমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত হওয়ায় শিক্ষার্থীরা ডিজিটাল কনটেন্টভিত্তিক পাঠদান সুবিধা পাবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...