
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৫ জুন) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন এবং উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব পাইকগাছা ও পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ফ্রেন্ডশিপের সমরেশ্বর সিনহা, ড্রপের মো. শফিকুল আলম, নবলোকের কাজী ফারহানা আফরোজ, বারসিকের দীপ্তি রানী এবং সুশীলনের বিপ্লব কুমার মণ্ডল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।
একই সঙ্গে বেশি বেশি বৃক্ষরোপণ, বনাঞ্চল সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...