
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে পাইকগাছার পৌর সদরের বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাইকগাছা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়ক না থাকার অপরাধে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইন, ২০০৯ এর আওতায় ৩ জন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এছাড়াও ব্যবসায়ীদের রমজানে মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্কমূলক পরামর্শ প্রদান করা হয়। এসময়ে তিনি বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পেশকার মোঃ ইব্রাহিমসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...