
পাইকগাছায় বাংলাদেশ সরকার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ন্যায্য মূল্যে চাউল বিক্রয়ের ডিলার নিয়োগ উন্মুক্ত লটারির মধ্যে দিয়ে সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা অফিসার অনাথ কুমার দাশ, খাদ্য পরিদর্শক শেখ হাবিবুর রহমান, দেবপ্রসাদ দাশ, জিএম শাহাদুজ্জামান (বাবু), প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ডিলার নিয়োগ প্রাপ্তির জন সাধারণ সহ সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, গত ইং- ০৪/০৯/২০২৪ তারিখ উপজেলা ফুড অফিস কর্তৃক উপজেলার ১০ টি ইউনিয়নে সরকারি ১৫ টাকা কেজি মূল্যে চাউল বিক্রয়ের জন্য ডিলার নিয়োগের আহবান জানানো হয়। এরই প্রেক্ষিতে ১০ ইউনিয়ন থেকে মোট ১৩৯জন ডিলার নিয়োগ পাইবার নিমিত্তে আবেদন করেন।
তারই ধারাবাহিকতায় রবিবার সকল আবেদনকারীর উপস্থিতিতে যাচাই-বাছাই ও উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২৫ জন ডিলারকে চুড়ান্ত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ১৩,১২৩ জন উপকারভোগী ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাউল ক্রয় করতে পারবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...