
এম জালাল উদ্দীন, পাইকগাছাঃ পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই জন সাজাপ্রাপ্ত ৬ জন পরোয়ানাভুক্ত সহ নিয়মিত মামলার ১ জন মিলিয়ে মোট ৯ জন কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিদের রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুমখালী গ্রামের অজয় কৃষ্ণ মন্ডলের ছেলে কমলেশ মন্ডল কে ৪ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়।

এছাড়াও তেলিখালী গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন কে সাজাপ্রাপ্ত দায়ে আটক করা হয়েছে। অপরদিকে একই রাতে পরোয়ানাভুক্ত এর দায়ে মোঃ আকবর শেখ, মোঃ ইমদাদুল গাজী,মোঃ হাসেম সরদার, মোঃ নাজমুল গাজী, খোকন গাজী ও নিয়মিত মামলায় আরো ১ জন আটক করেছে থানা পুলিশ।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিদের রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...