
পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (০৫ জানুয়ারি) আদর্শ লাইব্রেরি প্রাঙ্গণে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডাঃ মোঃ আবুবকর ফকির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান, বাবু অজয় সাধু ও মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ লাইব্রেরির সভাপতি আলহাজ্ব মাষ্টার হাসান উজ্জ জামান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এছাড়া আদর্শ ফাউন্ডেশনের সভাপতি শেখ মোমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আলমুন হুসাইন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ইকবাল হোসেন বাবলু ও বাকি বিল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, আব্দুল মান্নান মালী, হাবিবুল্লাহ গাজী, হাফেজ আবু সাঈদ, রুলামিন সরদার, আমান উল্লাহ, সাইফুল্লাহ ফকির, মিজানুর রহমান ও তৈয়বুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। মানবিক এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে। ভবিষ্যতেও আদর্শ লাইব্রেরির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...