
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সম্পন্ন কাজ সরেজমিনে দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সিডিউল অনুসারে কাজের মিল খুঁজে পাচ্ছিলেন না ইউএনও, কাজ ঠিকঠাক মতো আছে কিনা সিডিউল দেখতে বারবার জিজ্ঞেস করছিলেন উপজেলা প্রকৌশলীকে। পরে তিনি নিজেই কাজের সিডিউল হাতে নিয়ে দেখছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এডিপির কাজ দেখতে যান ইউএনও আফরোজ শাহীন খসরু।
এসময় উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপসহকারী প্রকৌশলী আলামিন, সার্ভেয়ার জয়নাল আবেদীন, হারাদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ফিরোজ, সহকারী প্রধান শিক্ষক প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলায় এবার বিভিন্ন প্রকল্পে বা স্কিমে ৮৬ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিনে এডিপির কাজ করার সময় প্রতিবেদক কাজ দেখতে গেলে অনেকেই মন্তব্য করে বলেন, যেমনটি কাজগুলো হওয়া দরকার তেমনটি হয়না। প্রতিবেদক বলেন, তিনি উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদে টয়লেট নির্মাণ, মইনুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষ নির্মাণ/সংস্কার ও বেগম খালেদা জিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কক্ষ (কমন রুম) নির্মাণ/সংস্কার সরেজমিনে দেখতে গেলে একই ব্যক্তিই এই তিনটি কাজ করছেন এবং যেমনটি কাজ করার কথা তেমনটি হয়নি। এতে প্রধান শিক্ষকরাও সিডিউল সম্পর্কে বলতে পারেননি জানতে পারেন।
তবে আয়ুব উল হক দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি সিডিউল মোতাবেক ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নিয়েছেন যা দৃশ্যমান ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...