
পাইকগাছা পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন মোট ৮টি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বুধবার (১৭ ডিসেম্বর) পরিদর্শনকালে চলমান প্রকল্পগুলোর কাজের মান, অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্নের বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রকৌশলী নুর আহম্মেদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ। এ সময় নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
পরিদর্শন শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী প্রকল্পসমূহ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ করে কাজ সম্পাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...