
নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে আদিবাসী নেতা গবেশ টপ্প্যকে সভাপতি এবং রিপন দাশকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছর মেয়াদের জন্য উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিতপুর ইউনিয়নের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার তৎকালীন সভাপতি গণেশ মার্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড় এবং রূপচান লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুর (তিন থানার ভারপ্রাপ্ত)।
সমাবেশে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জমির অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের সাংবিধানিক ও মৌলিক দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান। দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে আগামী মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...