
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজির আহমদের ছেলে মোহাম্মদ তফসীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য প্রকাশের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) লোহাগাড়া উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে বাদী তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করলে অভিযুক্ত মোহাম্মদ তফসীরের ফেসবুক আইডি থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর, অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যসংবলিত একটি পোস্ট দেখতে পান।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও দলীয় নেতাদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালিয়ে আসছেন, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে অভিযোগকারীর দাবি।
লিখিত অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানা পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগ দায়েরের পর লোহাগাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিযুক্তের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করতে তাদের বাড়িতে যান।
এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযুক্তের বক্তব্যের জন্য, সরাসরি তার ফেসবুক আইডিতে পারসোনালি মেসেনজারে বার্তা পাঠালে কোন রেসপন্স আসেনি প্রতিবেদন লিখা পর্যন্ত৷
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...