
খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে লবণসহিষ্ণু ব্রি ধান-১০৩ এর বীজ বিতরণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স বিনামূল্যে এ ধান বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে।
সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাকসুদুন্নবী। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসিত বিশ্বাস, লিডার্সের টিম লিডার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস, সিএম অরূপ সরকার ও শরিফা খাতুন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে লবণসহিষ্ণু ধানের জাত সম্প্রসারণ কৃষকদের জন্য আশাব্যঞ্জক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ এর বীজ বিতরণ করা হয়েছিল। ওই জাতগুলোর চাষে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এবারও জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণের অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের মাঝে ব্রি ধান-১০৩ এর বীজ বিতরণ করা হয়েছে। এতে কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...