
ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী ও জগন্নাথ হিন্দুপাড়া এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।
এ সময় বন্যার পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার, সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খানিরঞ্জন ত্রিপুরা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, জেলা পরিষদ সদস্য শান্তি প্রিয় চাকমা, এডভোকেট রিপল চাকমা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা সিরাজ সিমা এবং জেলা পরিষদ সদস্য ইঞ্জি: ক্যরী মগ উপস্থিত ছিলেন।
এ ছাড়া দীঘিনালা উপজেলা বিএনপির নেতৃবৃন্দও পরিদর্শনে অংশ নেন। তারা জামতলী, জগন্নাথ হিন্দুপাড়াসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের বিষয়ে খোঁজ নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা ও পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার বিষয়ে আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...