
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর দাগনভূঞায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার উৎপাদন ও বাজারজাত করার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দাগনভূঞার ফাজিলের ঘাট রোড ও দাগনভূঞা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে তিনটি মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ইউনিক ফুডসকে ৫০ হাজার টাকা, আল-আমিন বেকারিকে ১০ হাজার টাকা এবং গৌর নীতাই মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া খাবার উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি আমলে আনা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...