
টক স্বাদের দেশি ফল বিলম্বি বা বিলিম্বি (Averrhoa bilimbi) পুষ্টিগুণে সমৃদ্ধ হলেও এখনও অনেকের কাছে অপ্রচলিত। কামরাঙা গোত্রের এই ফলটি দেখতে ছোট শসার মতো এবং গাছের কাণ্ড ও ডালে থোকায় থোকায় ধরে। বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বসতবাড়িতে এর চাষ দেখা যায়। স্বাদ ও পুষ্টিগুণের কারণে ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এই ফল।
বিলম্বি ফলের উপকারিতা-
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক:
বিলম্বিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মৌসুমি সর্দি-কাশি ও ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক:
পরিমিত পরিমাণে বিলম্বি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। তবে ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি খাওয়া উচিত।
জমশক্তি ভালো রাখে:
এ ফল হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমাতে এবং পেটের গ্যাসের সমস্যা দূর করতে ভূমিকা রাখতে পারে।
রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী:
বিলম্বিতে থাকা কিছু পুষ্টি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তাই পরিমিত পরিমাণে এটি খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
ত্বকের যত্নে ব্যবহার:
লোকজ চিকিৎসায় বিলম্বি গাছের পাতা বা ফল বেটে চুলকানি ও অ্যালার্জির উপশমে ব্যবহার করা হয়।
যেভাবে খাবেন:
লবণ-মরিচ দিয়ে কাঁচা ভর্তা করে।
ডাল, ছোট মাছ বা টক রান্নায়।
টক-ঝাল-মিষ্টি আচার তৈরি করে।
বিভিন্ন দেশীয় রান্নায় প্রাকৃতিক টক স্বাদ আনতে।
যা মনে রাখবেন:
বিলম্বি ফলে অক্সালিক অ্যাসিডের পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত খাওয়া বা খালি পেটে এর রস পান করা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে কিডনির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ফল বেশি না খাওয়াই ভালো।
পরিমিত পরিমাণে খাদ্যতালিকায় বিলম্বি যোগ করলে এর স্বাদ ও পুষ্টিগুণ—দুইয়েরই উপকার পাওয়া সম্ভব।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...