
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, বিএনপির দুর্দিনের কান্ডারী সাবেক প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪ তম মৃত্যু বার্ষিকীতে মানিকগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন পেশাজীবি সংগঠন, শুভাকাঙ্ক্ষীরা তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
আজ রবিবার ১৬ই মার্চ ২০২৫ বিকেল তিনটায় মানিকগঞ্জ ঘিওরে বীর মুক্তিযোদ্ধা একুশের পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন এর নিজ গ্রাম পাঁচুরিয়ায় বিএনপির সাবেক মহাসচিব, বরেণ্য রাজনীতিবিদ খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এই উপলক্ষে তার কবরে বিএনপি’র আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনুর রশিদ মুন্নুর সুযোগ্য কন্যা আফরোজা খানম রিতার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি , এবং জাতীয়তাবাদী দলের জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: এমদাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন।
পরে জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক এর নেতৃত্বে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ জেলা কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...