
ফরিদপুরের বোয়ালমারীতে ইট বোঝায় খেক্কর উল্টে ড্রাইভার নিহত হয়েছে।নিহত খেক্কর ড্রাইভার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সাধু শেখের ছেলে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মাদরাসার সামনে মাঝকান্দী ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার কামারখালী বাগবাড়িয়া এলাকার ইট ভাটা থেকে ইট বোঝায় মুকসুদপুর যাওয়ার সময় বাইখীর মাদরাসার সামনে গেলে ইট বোঝায় খেক্কর উল্টে চাপা পড়ে ড্রাইভার।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগের চিকিৎসক ডা.তরিকুল ইসলাম বলেন, খেক্কর ড্রাইভার হামীমকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার সহযোগী সোহেল নামে একজন আহত হয়। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত।
অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেক্কর উল্টে ড্রাইভার নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। নিহত পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন