
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়ার পর পুনরায় দাঁড়িয়ে যাওয়ার দাবিতে আলোচনায় আসা গাছটি অবশেষে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় কেটে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের মুন্সীবাড়ির পুকুরপাড়ে থাকা একটি বড় গাছ প্রায় দেড় মাস আগে ঝড়ে শিকড়সহ উপড়ে পড়ে যায়।
পরে গাছটি বিক্রি করা হলে কাঠুরিয়া এর ডালপালা কাটার সময় গাছের অবশিষ্ট অংশ আবার দাঁড়িয়ে যায় বলে দাবি করেন স্থানীয়রা।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে ভিড় করেন। কেউ এটিকে অলৌকিক ঘটনা হিসেবে প্রচার করেন, আবার কেউ প্রাকৃতিক কারণে এমনটি ঘটেছে বলে মত দেন।
গাছটিতে লাল কাপড় বাঁধা, মানত করা এবং শিকড় সংগ্রহ করার ঘটনাও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে অপসারণের উদ্যোগ নেয়।
পরে গাছটি সম্পূর্ণ কেটে সরিয়ে নেওয়া হয়। গাছটি অপসারণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, গাছটি এলাকার মানুষের আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। প্রশাসন আরও সময় নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতে পারত।
তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছটিকে ঘিরে জনসমাগম বাড়ছিল এবং বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছিল। পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও ছিল। তাই জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে গাছটি অপসারণের পরও এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা থামেনি। কেউ এটিকে আল্লাহর কুদরতের নিদর্শন বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক ও ভারসাম্যজনিত একটি ঘটনা।
ফলে কয়েকদিনের জন্য হলেও গাছটি আখাউড়ার মানুষের কৌতূহল ও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...