
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকা থেকে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গতকালরবিবার (৯ নভেম্বর) রাতে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) অমিতাভ দাশ তালুকদারের নেতৃত্বে এসআই জিন্নাতের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকার মো. ইয়াসিন মিয়া (৩০) এবং মো. আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুইটি ব্যাগে প্রায় ১০ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, “এই মাল আমাদের নয়, আমোদাবাদের জামালের মাল, আমরা শুধু লেবার।”
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) অমিতাভ দাশ তালুকদার বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন