
আমিন ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মায়ের দোয়া প্রোপ্রাইটর হেলাল মিয়া নামের একটি এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। এদিন মোট একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। কেউ ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর জন্য আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...