
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার এজাহার নামীয় আসামী ও যুবলীগ কর্মী জুয়েল শরীফকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর এলাকা থেকে গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে। সে উপজেলার বাঁশপুর এলাকার মানিক শরীফের ছেলে।
জুয়েল শরীফ শুকতারা টিভি নামে একটি ফেসবুক পেইজ ও দৈনিক বাংলাদেশ সমাচার নামে একটি পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান আটককৃত আসামী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় গত ০৮/১০/২০২৪ ধারা ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩৮০/ ৪২৭/ ৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী। সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।
গত শনিবার গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মধুখালী থানার মামলা নং ৪।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...