
মজিবুর রহমান, নেত্রকোনাঃ মাদক প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম হিলালী।
তিনি আরও বলেন, মাদকের আগ্রাসন থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়।
এ ক্ষেত্রে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি কার্যকর কমিটি গঠন করে সম্মিলিতভাবে কাজ করলে মাদক প্রতিরোধ সম্ভব বলে তিনি মনে করেন।
মঙ্গলবার বিকেলে কেন্দুয়া থানা প্রাঙ্গণে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এমপি হিলালী আরও জানান, মাদকের বিষয়ে তার কোনো আপোষ নেই। এ সংক্রান্ত কোনো তদবির তিনি বরদাস্ত করবেন না। কেউ দলের পরিচয় ব্যবহার করে এ ধরনের সুপারিশ করতে এলে সঙ্গে সঙ্গে তাকে জানাতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি কেন্দুয়া থানার ওসিকে দ্রুত একটি শাঁড়াসি অভিযান পরিচালনার নির্দেশনার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ।
এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাহেদুর রহমান, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতের আমির আবু সাদেক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, ওলামাদল নেতা তরিকুল ইসলাম নুরানি, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মাসহ আরও অনেকেই।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...