
জুলাই মাসের প্রথম থেকেই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দেশের কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি।
(১৭ই জুলাই ২০২৫ ইং) বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রায় মানিকগঞ্জের এনসিপির দলের উদ্যোগে পথসভায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার রাত ৮টার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানিকগঞ্জ শহরের ভাষাশহীদ রফিক চত্বরে পথসভায় এসে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার, যুগ্ম সমন্বয়কারী এ্যাড. এ এইচ এম মাহফুজ, এ্যাড. আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ শাখার আহ্বায়ক ওমর ফারুকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় অর্ধশত নেতাকর্মী মানিকগঞ্জের পথসভায় অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জ এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদারের কথা বললে ,তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। তবে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের পদযাত্রা বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন আমাদের পথ সভাকে সহযোগিতা করবেন।
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ কি শুধুই আওয়ামী লীগের ঘাঁটি থাকবে? এই ধারণা ভুল। গোপালগঞ্জের প্রতিটি গ্রামে আমরা কর্মসূচি করবো। জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াবো, তাদের সমস্যা শুনবো, এবং বিকল্প রাজনৈতিক ভাবনা তুলে ধরবো।
তিনি বলেন, আমরা গণমানুষের কথা বলি, দেশের সার্বিক উন্নয়ন চাই। তাই শুধু শহরে নয়, গ্রামের ঘরে ঘরে গিয়ে আমাদের বক্তব্য পৌঁছে দেবো। দলমত নির্বিশেষে দেশের স্বার্থে সকলে মিলে কাজ করতে হবে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জসহ সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে এবং অচিরেই বড় পরিসরে গণসংযোগ কর্মসূচি শুরু করব।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন আমরা নতুন করে দেশ গড়তে চাই। আপনারা বিগত সরকারকে বিদায় জানিয়েছেন। দেশ গড়ার জন্য মানিকগঞ্জবাসীর পক্ষে আমরা আছি।মানিকগঞ্জবাসীর উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...