• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল। এছাড়াও নবাগতদের বরণে ফুল, ছাত্রদলের কলম ও পানি বিতরণ করা হয় সরকারী দেবেন্দ্র কলেজ প্রবেশ মুখ অভ্যর্থণায়।

২৩শে সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার দিনব্যাপী এই আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী চিকিৎসা নেয় হাজার হাজার শিক্ষার্থী। এছাড়াও শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা
হয়।

সাড়া দিন ব্যাপী এই আয়োজন মালায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন , দপ্তর সম্পাদক সোয়েব হোসেন সান, সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন, সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হিরা, রাগীব নূর রায়হান, পৌর ছাত্রদল নেতা আমিনুর ইসলাম, হৃদয় হোসেন, সজিব হোসেন, এএম মাহফুজুল বারি মুগ্ধ প্রমূখ।

মন্তব্য লিখুন

আরও খবর