
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামে জলবায়ু সংবেদনশীল মডেল গ্রামে উত্তম অনুশীলন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর নয়াহাটি গ্রামে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন মোবিলাইজার মোঃ ফয়সল আহমদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ শামিম আহমদ।
উত্তম অনুশীলন বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এফআইভিডিবি ‘র কার্যক্রমগুলো প্রশংসিত।
উপস্থিত সদস্যদের বলেন, ক্ষুদ্র পরিসরে হলেও প্রতিটি বাড়িতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য শাক-সবজি চাষ করা প্রয়োজন এবং পুরুষের পাশাপাশি নারীদের আয়বর্ধনমূলক কাজে অংশগ্রহণে উৎসাহ দেন। পরিশেষে, তিনি উত্তম অনুশীলন পদ্ধতি গুলো পরিদর্শন করেন।
সভায় উপস্থিত ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা ফয়ছল আহমদে, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: হারুন অর রশীদ, মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার ইয়াকুব আলী, ইউনিয়ন মোবিলাইজার নাজমা বেগম, মোহম্মদ আলী প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...