
মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে শোভাযাত্রাটি খাগড়াছড়ি পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী ইয়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় মারমা সম্প্রদায়ের নানা বয়সী মানুষ ঐতিহ্যবাহী নতুন পোশাক পরিধান করে অংশগ্রহণ করেন। এতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধাহত ও নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথি, ভারপ্রাপ্ত পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন সরকারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মারমা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...