
এস এম রুবেল স্টাফ রিপোর্টার: মেহেরপুরে নদ-নদী পুনঃখনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় গণশুনানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড প্রঙ্গণে এ গণশুনানি করা হয়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নানের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মূয়ীদুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে গণশুনানিতে বক্তব্য রাখেন প্রকৃতি ও পরিবেশবিদ এনামুল আজিম, পৌর কলেজের প্রভাষক আলিম উদ্দীন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় বক্তারা জানান গণশুনানিতে অগ্রাধিকার ভিত্তিতে ডিজাইন অনুযায়ী কাজলা নদী, সেউটিয়াসহ অন্যান্য নদ-নদী ও খাল পুনঃখনন এবং সঠিক পানি সম্পদ ব্যবস্থাপনার দাবি জানানো হয়। স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...